গভীর রাতে বাড়িতে পুলিশের অভিযান সকালে মিলল আসামির মরদেহ

মাইজপাড়া গ্রামে গভীর রাতে বাড়িতে পুলিশের অভিযান, সকালে মিলল আসামির মরদেহ

মাইজপাড়া গ্রামে গভীর রাতে বাড়িতে পুলিশের অভিযান, সকালে মিলল আসামির মরদেহ

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার দক্ষিণ মাইজপাড়া গ্রামে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গভীর রাতে ওয়ারেন্টভুক্ত আসামি আবু সাদাদ সায়েমকে (৫০) ধরতে অভিযান চালায় এসআই মানিকের নেতৃত্বে হালুয়াঘাট থানা পুলিশ। কিন্তু বাড়িতে থাকা আবু সাদাদ সায়েম ঘর থেকে বের না হলে পুলিশ গ্রিলের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় তিনি পেছনের দরজা দিয়ে দৌড়ে পালিয়ে যান। পুলিশ তাকে ধরতে না পেরে কিছুক্ষণ পর বাড়ি থেকে চলে আসে।